​

সূরা আল-কাফিরুন (অবিশ্বাসীরা)

  • 1

    قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ

    বলো -- ''ওহে অবিশ্বাসিগোষ্ঠী!

  • 2

    لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ

    ''আমি তাকে উপাসনা করি না যাকে তোমরা উপাসনা কর,

  • 3

    وَلَا أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ

    ''আর তোমরাও তাঁর উপাসনাকারী নও যাঁকে আমি উপাসনা করি।

  • 4

    وَلَا أَنَا عَابِدٌ مَا عَبَدْتُمْ

    ''আর আমিও তার উপাসনাকারী নই যাকে তোমরা উপাসনা কর।

  • 5

    وَلَا أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ

    ''আর তোমরাও তাঁর উপাসনাকারী নও যাঁকে আমি উপাসনা করি।

  • 6

    لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ

    ''তোমাদের জন্য তোমাদের ধর্মমত এবং আমার জন্য আমার ধর্মমত।’’